শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জনগনের সহযোগীতা ছাড়া মাদক ও জুয়া নিয়ন্ত্রণ সম্ভব নয়: পুলিশ কমিশনার

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন-স্থানীয় জনগনের সহযোগীতা ছাড়া মাদক, জুয়াসহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য স্থানীয় জনতাকে সকল অপরাধ কর্মকান্ড দমনে পুলিশকে সহযোগীতা করার আহবান জানান।

আজ রবিবার (০৮ নভেম্বর) এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে'র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) শাহরিয়ার আল মামুন, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) প্রবাস কুমার সিংহ, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

সকাল সাড়ে ১১টায় কোরআন তেলাওয়াত এর মাধ্যমে ওপেন হাউজ ডে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনার মহোদয়ের সম্মুখে উপস্থাপন করেন। অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকান্ডের ভূয়সি প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত পুলিশ কমিশনার মহোদয় স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জনগনের সহযোগীতা ছাড়া মাদক ও জুয়া নিয়ন্ত্রণ সম্ভব নয়: পুলিশ কমিশনার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন-স্থানীয় জনগনের সহযোগীতা ছাড়া মাদক, জুয়াসহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য স্থানীয় জনতাকে সকল অপরাধ কর্মকান্ড দমনে পুলিশকে সহযোগীতা করার আহবান জানান।

আজ রবিবার (০৮ নভেম্বর) এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে'র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) শাহরিয়ার আল মামুন, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) প্রবাস কুমার সিংহ, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

সকাল সাড়ে ১১টায় কোরআন তেলাওয়াত এর মাধ্যমে ওপেন হাউজ ডে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনার মহোদয়ের সম্মুখে উপস্থাপন করেন। অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকান্ডের ভূয়সি প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত পুলিশ কমিশনার মহোদয় স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪