সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট বিভাগে সোমবার (০৯ নভেম্বর) নতুন করে আরও ৩৩ জনের শরীরে ধরা পড়েছে মহামারী করোনা ভাইরাস।
নতুন শনাক্তরা সিলেট ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী জানান, আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৯ জন এবং মৌলভাবাজার জেলায় ৪ জন রয়েছেন বলেও জানান তিনি।
মতামত