শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

একাত্তরের কথার সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে কাউন্সিলর সেলিমের মামলা

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের প্রথম পূর্ণাঙ্গ ট্যাবলয়েট দৈনিক একাত্তরের কথার সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেছেন সিসিক কাউন্সিলর সালেহ আহমদ সেলিম।

গতকাল শুক্রবার রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় মামলা (নং-৫) দায়ের করেন সিলেট সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম।

যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন- দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল, সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, স্টাফ রিপোর্টার রিপোর্টার জিকরুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহিদ হোসেন, প্রধান ফটো সাংবাদিক এস এম সুজন, কানাইঘাট প্রতিনিধি সুজন চন্দ অনুপ। অন্যরা হলেন- আজহারুল ইসলাম মুমিন, আহমদ মারুফ, মো. মাহবুবুর রহমান, আবদুর রউফ জেকট, সৈয়দ একরাম আল সাহান, মির এ এইচ শিপলু, সৈয়দ আতিকুর রব চৌধুরী, রুবেল আহমদ. শাহিদ খান, আশরাফুজ্জামান বাদশা, এ এইচ রুহেল আহমদ।

শনিবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ূম চৌধুরী। তিনি বলেন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের অভিযোগের প্রেক্ষিতে থানায় ১৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, ‘একাত্তরের কথা’ পত্রিকায় গত ২৮ নভেম্বর ‘ভয়ে চুপ উপশহর’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন অনলাইনেও প্রচারিত হয়। সম্পাদক-প্রকাশকসহ প্রতিবেদক ছয়জন প্রতিবেদনটি প্রচার করেছেন এবং বাকি ১১ জন সংবাদটি ফেসবুকে প্রচার করেন। এতে এলাকায় অস্থিরতা ও চরম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। সংবাদ প্রচার ও ফেসবুকে শেয়ার করে ‘ভাইরাল’ করায় সামাজিক মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত হেনেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরের কথার সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে কাউন্সিলর সেলিমের মামলা

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের প্রথম পূর্ণাঙ্গ ট্যাবলয়েট দৈনিক একাত্তরের কথার সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেছেন সিসিক কাউন্সিলর সালেহ আহমদ সেলিম।

গতকাল শুক্রবার রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় মামলা (নং-৫) দায়ের করেন সিলেট সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম।

যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন- দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল, সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, স্টাফ রিপোর্টার রিপোর্টার জিকরুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহিদ হোসেন, প্রধান ফটো সাংবাদিক এস এম সুজন, কানাইঘাট প্রতিনিধি সুজন চন্দ অনুপ। অন্যরা হলেন- আজহারুল ইসলাম মুমিন, আহমদ মারুফ, মো. মাহবুবুর রহমান, আবদুর রউফ জেকট, সৈয়দ একরাম আল সাহান, মির এ এইচ শিপলু, সৈয়দ আতিকুর রব চৌধুরী, রুবেল আহমদ. শাহিদ খান, আশরাফুজ্জামান বাদশা, এ এইচ রুহেল আহমদ।

শনিবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ূম চৌধুরী। তিনি বলেন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের অভিযোগের প্রেক্ষিতে থানায় ১৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, ‘একাত্তরের কথা’ পত্রিকায় গত ২৮ নভেম্বর ‘ভয়ে চুপ উপশহর’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন অনলাইনেও প্রচারিত হয়। সম্পাদক-প্রকাশকসহ প্রতিবেদক ছয়জন প্রতিবেদনটি প্রচার করেছেন এবং বাকি ১১ জন সংবাদটি ফেসবুকে প্রচার করেন। এতে এলাকায় অস্থিরতা ও চরম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। সংবাদ প্রচার ও ফেসবুকে শেয়ার করে ‘ভাইরাল’ করায় সামাজিক মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত হেনেছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪