শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

আজিজুস সামাদ ডনকে বিমানবন্দরে অভ্যর্থনা জানালো সিলেট আ.লীগ

বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদপুত্র আজিজুস সামাদ ডন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর সিলেট আগমন করলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।

আজ সোমবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাকে সিলেট আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, শফিকুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, বিজিত চৌধুরী, এডভোকেট শামীম আহমদ, বিধান কুমার সাহা, কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ডনের সহধর্মিণী মুমতাহিনা হাসনাত রিতু প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আজিজুস সামাদ ডনকে বিমানবন্দরে অভ্যর্থনা জানালো সিলেট আ.লীগ

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২০

featured Image

বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদপুত্র আজিজুস সামাদ ডন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর সিলেট আগমন করলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।

আজ সোমবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাকে সিলেট আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, শফিকুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, বিজিত চৌধুরী, এডভোকেট শামীম আহমদ, বিধান কুমার সাহা, কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ডনের সহধর্মিণী মুমতাহিনা হাসনাত রিতু প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪