সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা আর ভালবাসায় সিক্ত হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় আওয়ামী লীগ কর্তৃক সিলেট মহানগর শাখার নতুন কমিটি অনুমোদনের পর সিলেট আসলে মহানগর আ.লীগের নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের সর্বস্তরের নেতাকর্মীরা।
আজ রবিবার (১০ জানুয়ারি) সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও নবগঠিত মহানগর কমিটিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আলহাজ্ব হেলাল বক্স, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি , সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ। মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ এডভোকেট জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সুদীপ দেব, তৌফিক বক্স লিপন, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, মহসিন চৌধুরী, জুমাদিন আহমেদ, রকিবুল ইসলাম ঝলক, মাহফুজ চৌধুরী জয়, ইলিয়াছ আহমেদ জুয়েল । উপস্থিত ছিলেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, তাঁতী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনায় বক্তব্য রাখেন সৎ ও স্বচ্ছ রাজনীতির প্রতীক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। তিনি বলেন,আমরা প্রবীণ ও নবীনের সমন্বয়ে একটি চমৎকার কমিটি উপহার দিয়েছি। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান মহানগর আওয়ামী লীগ শক্তিশালী ও ঐক্যবধ্য। মহানগর আওয়ামীলীগে কোন উপদল ও উপগ্রুপ থাকবে না। । তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি যে কমিটি অনুমোদন দিয়েছেন। ঐ কমিটির স্বাক্ষরিত খাম এখনো খুলিনি। শহীদ মিনারে ২.০০ ঘটিকায় পুষ্পস্তবক অর্পণ করা হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। ঐ খানে খামটি খোলা হবে। আপনারা ৩ ঘটিকায় জেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত থাকবেন। সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
মতামত