শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সাউন্ড বক্স নিয়ে ঝগড়া: শ্রীমঙ্গলে ভাইয়ের হাতে ভাই খুন

সাউন্ড বক্স দেয়া না দেয়া নিয়ে বিকবিতন্ডা হয় দুই ভাইয়ের মধ্যে। এক পর্যায়ে ছোট ভাইয়ের দায়ে কুপে খুন হন বড় ভাই।

ঘটনাটি আজ বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানে ঘটে।

নিহত রঞ্জিত কৈরা মির্জাপুর চা বাগানের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫ টার সময় মির্জাপুর চা বাগানের ঝার্ণা টিলা দক্ষিণ লাইনে ঘটনাটি ঘটে। ছোট ভাই সঞ্জিত কৈরার কাছে বড় ভাই রঞ্জিত কৈরার স্ত্রী একটি সাউন্ড বক্স চাইলে ছোট ভাই দিতে রাজী হয়নি।

এনিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। বড় ভাই ও ছোট ভাই কাজ থেকে ফিরলে বড় ভাই স্ত্রীর কথা শোনে ছোট ভাইকে জিঙ্গেস করতে গেলে ছোট ভাইয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে বড় ভাইকে কূপ দিলে বড় ভাই ঘটনাস্থলেই মারা যায়। তার লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ছোট ভাই সঞ্জিত কৈরাকে দা সহ আটক করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুনি ছোট ভাইকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাউন্ড বক্স নিয়ে ঝগড়া: শ্রীমঙ্গলে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২১

featured Image

সাউন্ড বক্স দেয়া না দেয়া নিয়ে বিকবিতন্ডা হয় দুই ভাইয়ের মধ্যে। এক পর্যায়ে ছোট ভাইয়ের দায়ে কুপে খুন হন বড় ভাই।

ঘটনাটি আজ বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানে ঘটে।

নিহত রঞ্জিত কৈরা মির্জাপুর চা বাগানের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫ টার সময় মির্জাপুর চা বাগানের ঝার্ণা টিলা দক্ষিণ লাইনে ঘটনাটি ঘটে। ছোট ভাই সঞ্জিত কৈরার কাছে বড় ভাই রঞ্জিত কৈরার স্ত্রী একটি সাউন্ড বক্স চাইলে ছোট ভাই দিতে রাজী হয়নি।

এনিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। বড় ভাই ও ছোট ভাই কাজ থেকে ফিরলে বড় ভাই স্ত্রীর কথা শোনে ছোট ভাইকে জিঙ্গেস করতে গেলে ছোট ভাইয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে বড় ভাইকে কূপ দিলে বড় ভাই ঘটনাস্থলেই মারা যায়। তার লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ছোট ভাই সঞ্জিত কৈরাকে দা সহ আটক করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুনি ছোট ভাইকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪