শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

তাহিরপুরে সাংবাদিক নির্যাতন: প্রধান অভিযুক্ত রইস গ্রেফতার

সুনামগঞ্জের তাহিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত রইসকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রইস ঘাগটিয়া গ্রামের আলামত আলীর ছেলে।

আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মানিগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিশ্বাস। নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে যান। এসময় স্থানীয় বালু-পাথরখেকো চক্রের সদস্যরা কামাল হোসেনের ওপর হামলা চালায়। পরে ঘাগটিয়াবাজারে গাছের সঙ্গে বেঁধে তার ওপর নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বাদাঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

তাহিরপুরে সাংবাদিক নির্যাতন: প্রধান অভিযুক্ত রইস গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২১

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত রইসকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রইস ঘাগটিয়া গ্রামের আলামত আলীর ছেলে।

আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মানিগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিশ্বাস। নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে যান। এসময় স্থানীয় বালু-পাথরখেকো চক্রের সদস্যরা কামাল হোসেনের ওপর হামলা চালায়। পরে ঘাগটিয়াবাজারে গাছের সঙ্গে বেঁধে তার ওপর নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বাদাঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪