শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

চুনারুঘাটে মেয়র পদে আ.লীগের প্রার্থী বিজয়ী

চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সাইফুল আলম রুবেল বিজয়ী হয়েছেন।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) পৌরসভা নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ৩৩৮৮ ভোট বেশী পেয়ে তিনি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

জানা যায়, গত পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর নাজিম উদ্দিন শামছুর কাছে ১৪ ভােটে হেরেছিলেন আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল। এবার বিএনপির সেই প্রার্থীকেই বিপুল ভােটের ব্যাবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হলেন তিনি। বিএনপি প্রার্থী শামছুর চেয়ে ৩ হাজার ৩৮৮ ভােট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন রুবেল । এই জয়ের মাধ্যমে হবিগঞ্জের ৪ টি পৌরসভার মধ্যে প্রথম জয়ের দেখা পেলাে আওয়ামী লীগ। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায় বিএনপি প্রার্থীদের কাছে হারতে হয়েছে আওয়ামী লীগকে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘােষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মাে. সাদেকুল ইসলাম।

তিনি জানান, আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতীকে ভােট পেয়েছেন ৬ হাজার ৮৩৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন শামছু পেয়েছেন ৩ হাজার ৪৪৫ ভােট। ফলে ৩ হাজার ৩৮৮ ভােট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম রুবেল।

এর আগে, রবিবার সকাল ৮ টা থেকে ভােটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪ টা পর্যন্ত, সকল ভোট ইভিএমের মাধ্যমে গ্রহন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে মেয়র পদে আ.লীগের প্রার্থী বিজয়ী

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২১

featured Image

চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সাইফুল আলম রুবেল বিজয়ী হয়েছেন।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) পৌরসভা নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ৩৩৮৮ ভোট বেশী পেয়ে তিনি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

জানা যায়, গত পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর নাজিম উদ্দিন শামছুর কাছে ১৪ ভােটে হেরেছিলেন আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল। এবার বিএনপির সেই প্রার্থীকেই বিপুল ভােটের ব্যাবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হলেন তিনি। বিএনপি প্রার্থী শামছুর চেয়ে ৩ হাজার ৩৮৮ ভােট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন রুবেল । এই জয়ের মাধ্যমে হবিগঞ্জের ৪ টি পৌরসভার মধ্যে প্রথম জয়ের দেখা পেলাে আওয়ামী লীগ। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায় বিএনপি প্রার্থীদের কাছে হারতে হয়েছে আওয়ামী লীগকে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘােষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মাে. সাদেকুল ইসলাম।

তিনি জানান, আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতীকে ভােট পেয়েছেন ৬ হাজার ৮৩৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন শামছু পেয়েছেন ৩ হাজার ৪৪৫ ভােট। ফলে ৩ হাজার ৩৮৮ ভােট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম রুবেল।

এর আগে, রবিবার সকাল ৮ টা থেকে ভােটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪ টা পর্যন্ত, সকল ভোট ইভিএমের মাধ্যমে গ্রহন করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪