শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে এমসি কলেজে মানববন্ধন
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২১
মাস্টার্সের রুটিন পরিবর্তন এর দাবিতে মানববন্ধন করেছেন এমসি কলেজ শিক্ষার্থীরা।
আজ ২৩ ফেব্রুয়ারী সকাল ১০টায় এমসি কলেজ (মুরারিচাঁদ কলেজ) এর প্রধান ফটকের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাধারণ ছাত্রদের ব্যানারে এই মানববন্ধনের মুল বিষয় ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান মাস্টার্স পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা স্থগিত আদেশ দ্রুত সময়ের ভিতরে প্রত্যাহার করা। দ্রুত প্রত্যাহার না করলে যুক্তিক দাবী আদায়ে শিক্ষার্থীরা পরবর্তী আন্দোনের ডাক দিবে।
এমসি কলেজের গণিত বিভাগের মেধাবী ছাত্র মাস্টার্স পরিক্ষার্থী আব্দুর রহিম এর পরিচালনায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক ছাত্র ও ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ , ২০১০-২০১১ সেশনের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এমসি কলেজ সভাপতি সাদিয়া নৌশিন তাসনিম , পঙ্কজ চক্রবর্তী, মাহফুজ হামিদ , পরিক্ষার্থী মোহাম্মদ হোসাইন , মনিরা ইয়াসমিন , আব্দুল্লাহ আল সাহেদ, সাজ্জাদ হুসেন, সৈয়দ আকমল হোসাইন , উমা সরকার , মুজমা জান্নাত আকসা ,সজল মালাকার , রণি তালুকদার, আবির ইসলাম অভি , উত্তম, নির্মল, আনোয়ার হোসেন, শান্তনু সরকার, তাপস সূত্রধর, গোলাম রাব্বানি, নাজমুল হোসেন, রাশেদ এবং সমাপনী বক্তব্য রাখেন মাস্টার্স পরিক্ষার্থী রাকিব চৌধুরী
মানববন্ধনে বক্তারা চলমান পরীক্ষা স্থগিত আদেশ প্রত্যাহার করে দ্রুত পরীক্ষা শেষ করা, অন্যান্য পরীক্ষা দ্রুত স্বাস্থ্যবিধি মেনে শুরু করা, দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে মুক্ত করার দাবি জানান।
পরিশেষে আন্দোলনরত সকল শিক্ষার্থীরা এমসি কলেজ প্রিন্সিপাল জনাব সালেহ আহমেদের কাছে লিখিতভাবে তাদের দাবী স্মারকলিপি অনুসারে জমা দেয় এবং প্রিন্সিপাল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি যথাযথ কর্তৃপক্ষের পাঠাবে বলে নিশ্চিত করেন।
উল্লেখ্য গত সোমবার ২২ ফেব্রুয়ারি হঠাৎ শিক্ষামন্ত্রী ২৩ ফেব্রুয়ারি থেকে সকল পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৪ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেন।জাতীয় বিশ্ববিদ্যালয় সে অনুযায়ী তাদেরও সিদ্ধান্ত প্রদান করে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত