বাড়ীর উঠোনে খেলা করছিল শাওন দেব। হঠাৎ সবার চোখ ফাঁকি দিযে পড়ে যায় পুকুরে।
পরে পুকুর থেকেই তার নিথর দেহ উদ্ধার করে সিলেট নর্থইস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি আজ বুধবার (০৩ মার্চ) সকালে ওসমানীনগর গোয়ালাবাজার ইউনিয়নের ভুধরপুর গ্রামে ঘটেছে। নিহত শাওন দেব ওই এলাকার সুমন দেবের একমাত্র ছেলে।
বুধবার বিকেলে শাওনের শেষকৃত্য সম্পন্ন হয়। এ ঘটনায় তাদের পরিবারে শোকের মাতম চলছে।
মতামত