সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটে দখলকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে বনবিভাগের ১০ একর জমি।
আজ বৃহস্পতিবার (০৪ মার্চ) বেলা ১২টা থেকে টানা ৩ ঘন্টার অভিযান শেষে উদ্ধার করা হয় বনবিভাগের দখলকৃত জমি।
গোয়াইনঘাট উপজেলার লক্ষীনগর বিটের নিয়াগুল মৌজার নিয়াগুল হাওরে নিয়াগুল মৌজার জেএল নং৭২,দাগ ৪২ এ সংরক্ষিত বনবিভাগের এই ১০ একর ভূমি জবর দখলে ছিল।
অভিযানকালে দখলকারীরা উদ্ধার প্রক্রিয়ায় বাঁধা প্রদানের চেষ্টা চালালে বনবিভাগের কর্মকর্তা,কর্মচারীরা তা শক্তহাতে প্রতিরোধ করেন।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশে সারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন, রাতারগুল বিট কমকর্তা ও বনকর্মীদের সহযোগিতায় লক্ষীনগর বিট কমকর্তা জহিরুল ইসলাম রাজুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জবর দখকৃত ভূমি উদ্ধারের পর এসব ভূমিতে চলতি অর্থ বছরে মুর্তা বাগান সৃজনের জন্য ট্রাক্টর দিয়ে তাতে চাষাবাদ করা হয়।
এ ব্যাপারে কথা হলে লক্ষীনগর বিট কমকর্তা জহিরুল ইসলাম রাজু বলেন, সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলার বনভূমির ভূমি জবর দখলকারীদের হাত থেকে যেকোন মূল্যে উদ্ধার করা হবে। এরই লক্ষে
সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশে সিলেট বিভাগ জুড়ে জবর দখলকৃত বনভূমি উদ্ধার করা হচ্ছে,এবং উদ্ধারকৃত ভূমিতে নতুন নতুন বাগান সৃজন করা হচ্ছে। বন,বনাঞ্চল ও জীববৈচিত্র্য সংরক্ষণসহ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বনবিভাগ জিরো ট্রলারেন্সনীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সরকারের নির্দেশিত সবুজায়ন সৃষ্টিসহ বনাঞ্চল রক্ষায় টিম বনবিভাগ সিলেটের কার্যক্রম ভবিষ্যতেও তা বলবত থাকবে।
মতামত