রাজধানী ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে করোনা ধরা পড়লো সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস এর।
পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, তিনি কয়েক দিন থেকে অসুস্থতা বোধ করলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। পরীক্ষা-নীরিক্ষা করার পর তার করোনার শনাক্ত হয়। এরপর তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
দেশে করোনার প্রার্দুভাব শুরু পর থেকেই এমপি সামাদ সম্মুখে থেকে সেবা করেছেন জনসাধারণের। খাদ্য,অর্থ,ওষধ বিলিয়েছেন বিরামহীন ভাবে। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর রোগমুক্তির জন্য তার পরিবার ও ফেঞ্চুগঞ্জবাসী সকলে দোয়া চেয়েছেন।
মতামত