হবিগঞ্জে গাড়ি চোর সিন্ডিকেটের সদস্য ছাত্রলীগ নেতা হৃদয় পাঠান উজ্জ্বলকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সম্প্রতি তাঁর মুক্তি দাবি করে জেলার মাধবপুর উপজেলায় পোস্টারিং করা হয়েছে। কিন্তু এ ব্যাপারটি অস্বীকার করলেন সভাপতি অনু মোহাম্মদ সুমন।
বহিস্কৃত নেতার মুক্তি দাবিতে সাঁটানো পোস্টারে লেখা হয়েছে-সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি ও বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্লোগান মাস্টার ছাত্র রাজনীতির আইডল হৃদয় পাঠান উজ্জ্বল এর বিরুদ্ধে ঢাকায় করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চাই। উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই পোস্টার লাগানো হয়েছে বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে সচেতন নাগরিক সমাজ।
তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি অনু মোহাম্মদ সুমন বিষয়টি অস্বীকার করে জানান, ইতিমধ্যেই আমি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছি ছাত্রলীগের পক্ষ থেকে এমন কোন পোস্টার লাগানো হয়নি। কে বা কারা এটা করেছে তা আমি জানি না। দুই ঘন্টার মধ্যে এ-সব পোস্টার না সরালে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য যে, গত ১৬ মার্চ গোয়েন্দা পুলিশের ঢাকার একটি টিম অভিযান চালিয়ে গাড়ি চুর সিন্ডিকেটের সদস্য মাধবপুর উপজেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে দুই সহযোগীসহ আটক করে ।
এসময় তাদের নিকট থেকে ৮টি চোরাই গাড়ি উদ্ধার করা হয়। পরদিন ১৭ মার্চ হবিগঞ্জ জেলা ছাত্রলীগ ও ১৮ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিষ্কার করে।
মতামত