শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে মাদক সম্রাজ্ঞী সাবিনা আটক

সিলেটে মাদক সম্রাজ্ঞী সাবিনা আটক
সিলেটের আলোচিত মাদক সম্রাজ্ঞী সাবিনাকে আটক করেছে র‍্যাব-৯। আজ শুক্রবার (০২ এপ্রিল) মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। র‌্যাবের অভিযানে তার কাছ থেকে ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সাবিনা ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীননগর থানার ধরাবাঙ্গা গ্রামের মৃত দুলা মিয়ার মেয়ে। বর্তমানে সে সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন দিরাইবাজারে বসবাস করে আসছে। শুক্রবার (২ এপ্রিল) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে শাহপরাণ থানাধীন বালুচর এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাবিনা আক্তার নামের এক যুবতীকে র‌্যাব গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে মাদক সম্রাজ্ঞী সাবিনা আটক

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২১

featured Image
সিলেটের আলোচিত মাদক সম্রাজ্ঞী সাবিনাকে আটক করেছে র‍্যাব-৯। আজ শুক্রবার (০২ এপ্রিল) মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। র‌্যাবের অভিযানে তার কাছ থেকে ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সাবিনা ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীননগর থানার ধরাবাঙ্গা গ্রামের মৃত দুলা মিয়ার মেয়ে। বর্তমানে সে সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন দিরাইবাজারে বসবাস করে আসছে। শুক্রবার (২ এপ্রিল) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে শাহপরাণ থানাধীন বালুচর এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাবিনা আক্তার নামের এক যুবতীকে র‌্যাব গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪