সিলেট নগরীর পিরোজপুর, চন্ডিপুলস্থ মারকাজুল কুরআন মডেল মাদরাসার হিফয সমাপনকারী ছাত্রদের মধ্যে পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (০৫ এপ্রিল) বেলা ২টা থেকে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আলী হোসাইন এর সভাপতিত্বে ও সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন-সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও দারুস সালাম মাদরাসার শায়খুল হাদিস মুফতি ওলিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাওলানা ফজলুর রহমান, মাওলানা আমজাদ হোসাইন।
অনুষ্ঠানে হিফজ সমপানকারী ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন মাহফিলের অতিথিরা।
অনুভূতিমূলক বক্তব্য রাখেন-লন্ডন প্রবাসী ছাত্র হাফেজ মো. মিনহাজ উদ্দিন মাহির এর পিতা মো. নাজিম উদ্দিন, হাফেজ মাওলানা এমদাদ আহমদ রবি।
পরে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মতামত