শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দক্ষিণ সুরমায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমার চকেরবাজার এলাকা থেকে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম এর নেতৃত্বে টিম দক্ষিণ সুরমা থানা এলাকার চকের বাজারস্থ পলাতক আসামী মো: আব্দুল মন্নান এর ভাড়া করা গোদাম ঘরে অভিযান চালান।

অভিযানে শাড়ী, থ্রি পিছ, সিরিঞ্জ, চা-পাতা, ইমামী তৈল, সানস্ক্রিং ক্রিম, মেহেদী, ইচগার্ড ঔষধসহ ভারতীয় বিভিন্ন পন্য সামগ্রী উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য অর্ধ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সুরমায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২১

featured Image

সিলেটের দক্ষিণ সুরমার চকেরবাজার এলাকা থেকে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম এর নেতৃত্বে টিম দক্ষিণ সুরমা থানা এলাকার চকের বাজারস্থ পলাতক আসামী মো: আব্দুল মন্নান এর ভাড়া করা গোদাম ঘরে অভিযান চালান।

অভিযানে শাড়ী, থ্রি পিছ, সিরিঞ্জ, চা-পাতা, ইমামী তৈল, সানস্ক্রিং ক্রিম, মেহেদী, ইচগার্ড ঔষধসহ ভারতীয় বিভিন্ন পন্য সামগ্রী উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য অর্ধ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪