শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে রমজানেও অপ্রতিরোধ্য জুয়াড়িরা, অভিযানে আটক ৩

মাহে রমজান সংযমের মাস। পাপ বর্জনের মাস। একদিকে রমজান অপরদিকে লকডাউন। অব্যাহত অভিযানের পরও সিলেটে অপ্রতিরোধ্য জুয়াড়িরা।

গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) রাতে সিলেট সদর উপজেলার মোগলগাঁও এর গালমশাহ পঞ্চায়েত কবরস্থান এলাকা থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। আটককৃতরা হলো-জালালাবাদ থানার গালমশাহ গ্রামের আব্দুর রহমানের ছেলে রুহেন আহমদ (৪০), বানাগাঁও গ্রামের তজমুল আলীর ছেলে তহির মিয়া (৪০) ও খসরপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আনোয়ার আলী (৪২)।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের গালমশাহ পঞ্চায়েত কবরস্থান সংলগ্ন উত্তর পাশে খোলা জায়গায় কয়েকজন লোক প্রকাশ্য স্থানে জুয়া খেলছে। ঘটনাস্থলে পুলিশের একটি দলের উপস্থিতি টের পেয়ে আটককৃত আসামীরা দৌড়ে পালানোর চেষ্টা চালায়।দৌড়ে পালানোর সময় আসামী রুহেন আহমদ , তহির মিয়া ও আনোয়ার আলীকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশী করে জুয়া খেলায় ব্যবহৃত ৫৩টি তাস, জুয়া খেলার ব্যবহৃত ১টি পাটি, খেলার বোর্ড হতে নগদ ৭০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খাঁন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে রমজানেও অপ্রতিরোধ্য জুয়াড়িরা, অভিযানে আটক ৩

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২১

featured Image

মাহে রমজান সংযমের মাস। পাপ বর্জনের মাস। একদিকে রমজান অপরদিকে লকডাউন। অব্যাহত অভিযানের পরও সিলেটে অপ্রতিরোধ্য জুয়াড়িরা।

গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) রাতে সিলেট সদর উপজেলার মোগলগাঁও এর গালমশাহ পঞ্চায়েত কবরস্থান এলাকা থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। আটককৃতরা হলো-জালালাবাদ থানার গালমশাহ গ্রামের আব্দুর রহমানের ছেলে রুহেন আহমদ (৪০), বানাগাঁও গ্রামের তজমুল আলীর ছেলে তহির মিয়া (৪০) ও খসরপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আনোয়ার আলী (৪২)।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের গালমশাহ পঞ্চায়েত কবরস্থান সংলগ্ন উত্তর পাশে খোলা জায়গায় কয়েকজন লোক প্রকাশ্য স্থানে জুয়া খেলছে। ঘটনাস্থলে পুলিশের একটি দলের উপস্থিতি টের পেয়ে আটককৃত আসামীরা দৌড়ে পালানোর চেষ্টা চালায়।দৌড়ে পালানোর সময় আসামী রুহেন আহমদ , তহির মিয়া ও আনোয়ার আলীকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশী করে জুয়া খেলায় ব্যবহৃত ৫৩টি তাস, জুয়া খেলার ব্যবহৃত ১টি পাটি, খেলার বোর্ড হতে নগদ ৭০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খাঁন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪