আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নতুন করে আরও ৭৩ জনের শরীরে শনাক্ত হয়েছে মহামারী করোনা ভাইরাস।
নতুন শনাক্তরা হলেন-সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক কর্তৃক গণমাধ্যমে প্রেরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৮জনের পজিটিভ রিপোর্ট এসেছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৫৭জন, সুনামগঞ্জের ০৫জন, মৌলভীবাজারের ১০জন এবং হবিগঞ্জের ০১জন।
মতামত