শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

অল্পের জন্য বেঁচে গেলেন মেয়র!

অল্পের জন্য বেঁচে গেলেন মেয়র!

আজ অল্পের জন্য বেঁচে গেলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ তার পরিবার।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়।

সাথে সাথে লোকজন বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেওয়ায় কোনো বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটেনি।

সিসিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ২ টার দিকে মেয়রের কুমারপাড়াস্থ বাসায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে বিদ্যুতের একটি বোর্ড জ্বলে যায়। ওই কক্ষে থাকতেন মেয়র আরিফের ছোট মেয়ে নাইফা।

তিনি বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে বাসার মেইন সুইচ বন্ধ করে দেন। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় মেয়র পরিবার। তবে এ সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বাসায় ছিলেন না।

এ বিষয়ে সিসিকের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস বলেন, ‘বাসার একটি পুরাতন এসির বোর্ড থেকে শর্ট সার্কিট হয়। বাসায় লোকজন থাকায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।'

তিনি আরও বলেন, যদি তাৎক্ষণিকভাবে এটা নিয়ন্ত্রণ করা না যেত তবে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অল্পের জন্য বেঁচে গেলেন মেয়র!

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২১

featured Image

আজ অল্পের জন্য বেঁচে গেলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ তার পরিবার।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়।

সাথে সাথে লোকজন বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেওয়ায় কোনো বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটেনি।

সিসিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ২ টার দিকে মেয়রের কুমারপাড়াস্থ বাসায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে বিদ্যুতের একটি বোর্ড জ্বলে যায়। ওই কক্ষে থাকতেন মেয়র আরিফের ছোট মেয়ে নাইফা।

তিনি বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে বাসার মেইন সুইচ বন্ধ করে দেন। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় মেয়র পরিবার। তবে এ সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বাসায় ছিলেন না।

এ বিষয়ে সিসিকের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস বলেন, ‘বাসার একটি পুরাতন এসির বোর্ড থেকে শর্ট সার্কিট হয়। বাসায় লোকজন থাকায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।'

তিনি আরও বলেন, যদি তাৎক্ষণিকভাবে এটা নিয়ন্ত্রণ করা না যেত তবে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪