শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে মৃত্যুর মিছিলে আরও ৯, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ১৩

করোনার রেডজোন খ্যাত সিলেটে ক্রমশ বাড়ছে মৃত্যুর মিছিল। আজ রোববার (২৫ এপ্রিল) দুপুর পর্যন্ত মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরও ৯ জন।

একই সাথে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪৫ জন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন আরও ১৩ জন। এমন তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের নয় জনই সিলেটের বাসিন্দা বলে জানান সংশ্লিষ্টরা। এর মধ্যে সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চার জনের মৃত্যু হয়। অন্য পাঁচ জন নগরের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৩৩ জনে পৌঁছেছে।

সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. চয়ন রায় বাংলানিউজকে বলেন, রোববার বেলা ১টার দিকে করোনা আক্রান্ত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও তিন জন। তারা সকলেই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ৭৩ জন। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ, ২৬ জন উপসর্গ নিয়ে এবং আইসিইউতে গুরুতর অবস্থায় আরও ১৩ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪৫ জনের ১৮ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের দুই জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ১৫ জন রোগীর করোনা শনাক্ত হয়।

এ নিয়ে গত এক বছরে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৩২ জন। পক্ষান্তরে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪৪৩ জন। আর মারা গেছেন ৩৩৩ জন। এর মধ্যে সিলেট জেলারই ২৬১ জন, সুনামগঞ্জের ২৬, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৭ জন।

সংশ্লিষ্টরা জানান, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৭৭ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৫৪ জন, সুনামগঞ্জে চার জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ছয় জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে মৃত্যুর মিছিলে আরও ৯, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ১৩

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪