শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ইমাম-মুয়াজ্জিনদের আঙ্গুরা মোহাম্মদপুর ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের ৪টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেছে আঙ্গুরা মোহাম্মদপুর ওয়েল ফেয়ার ট্রাস্ট। একদিকে মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারাবিশ্বসহ দেশের মানুষ মানুষ আজ গৃহবন্দী। দেশের সার্বিক পরিস্থিতি অনেকটা স্থবির হয়ে পড়েছে। সেই সাথে চলছে রমজান মাস। সবমিলিয়ে পরিস্থিতি একেবারেই নাজুক হয়ে পড়েছে। এই সংকটময় মুহূর্তে আর্থিক সহায়তা নিয়ে ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়েছে আঙ্গুরা মুহাম্মদপুর ওয়েলফেয়ার ট্রাস্ট। উল্লেখ্য যে, ইতোমধ্যে রমজানের শুরুতেই ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে রমজানে ইফতার সামগ্রী গ্রামের হতদরিদ্র‌,অসহায় ১৪২ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রথম বারের মতো গ্ৰামের ধর্মপ্রাণ মানুষের জন্য পবিত্র রমজান‌ উপলক্ষে বয়স্ক কোরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি সুলতান মাহমুদ সাজু, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক, ইসতিয়াক আহমদ সায়েল, কোষাধক্ষ্য জুবের আহমদ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইমাম-মুয়াজ্জিনদের আঙ্গুরা মোহাম্মদপুর ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার

প্রকাশের তারিখ : ১১ মে ২০২১

featured Image
সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের ৪টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেছে আঙ্গুরা মোহাম্মদপুর ওয়েল ফেয়ার ট্রাস্ট। একদিকে মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারাবিশ্বসহ দেশের মানুষ মানুষ আজ গৃহবন্দী। দেশের সার্বিক পরিস্থিতি অনেকটা স্থবির হয়ে পড়েছে। সেই সাথে চলছে রমজান মাস। সবমিলিয়ে পরিস্থিতি একেবারেই নাজুক হয়ে পড়েছে। এই সংকটময় মুহূর্তে আর্থিক সহায়তা নিয়ে ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়েছে আঙ্গুরা মুহাম্মদপুর ওয়েলফেয়ার ট্রাস্ট। উল্লেখ্য যে, ইতোমধ্যে রমজানের শুরুতেই ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে রমজানে ইফতার সামগ্রী গ্রামের হতদরিদ্র‌,অসহায় ১৪২ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রথম বারের মতো গ্ৰামের ধর্মপ্রাণ মানুষের জন্য পবিত্র রমজান‌ উপলক্ষে বয়স্ক কোরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি সুলতান মাহমুদ সাজু, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক, ইসতিয়াক আহমদ সায়েল, কোষাধক্ষ্য জুবের আহমদ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪