প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা শহরে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটি।
মানববন্ধনে সাংবাদিকরা সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করা ও পরবর্তিতে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেফতার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে।
অবিলম্বে সাংবাদিক রোজিনাকে মুক্ত না করে দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী সাংবাদিকরা।
মাববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ সভাপতি, শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, শামস শামীম, হিমাদ্র শেখর ভদ্র, শাহাবুদ্দিন আহমেদ, জসীম উদ্দিন, অরুণ চক্রবর্তী, ঝুনু চৌধুরী,আব্দুস সালাম, রেজাউল করিম, মাসুক আহমদ, একে কুদরত পাশা, আশিক পীর, শহীদনুর আহমেদ, সিদ্ধার্ত আচার্য, পাপন সেন, আমিনুল ইসলাম, লুৎফুর রহমান, কর্ণ বাবু দাস, নজরুল ইসলাম।
মতামত