শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে বৃদ্ধসহ বজ্রপাতে সারাদেশে ৮ জনের মৃত্যু

বজ্রপাতে সুনামগঞ্জে এক বৃদ্ধসহ মোট ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত হওয়া ঝড় ও বজ্রবৃষ্টির সময় এ হতাহতের ঘটনা ঘটে।

এদের মধ্যে নেত্রকোনায় পাঁচজন, কিশোরগঞ্জে দু’জন ও সুনামগঞ্জে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে আবু তাহের (৩৫) নামে এক যুবক নিহত। বিকেলে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

তাহের দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, বিকেলে বাজার করার জন্য দোয়ারাবাজার সদরে আসেন তাহের। এ সময় হঠাৎ ঝড়ো বাতাসসহ বৃষ্টি শুরু হলে দৌড়ে তিনি পাশেই দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভেতর আশ্রয় নিতে গেলে পথেই বজ্রপাতে তার মৃত্যু হয়।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নেত্রকোনা: বজ্রপাতে নেত্রকোনায় তিন উপজেলায় দুই কিশোরসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খালিয়াজুরীতে একজন, কেন্দুয়ায় দু’জন ও মদন উপজেলায় দু’জন। এছাড়া আহত হয়েছেন আটজন। বেশ কিছু গবাদিও পশু মারা গেছে।

নিহতরা হলেন- কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী গ্রামের ফজলুর রহমান (৫৫), একই উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের আসন খানের ছেলে বায়েজিদ মিয়া (৪২) এবং মদন উপজেলার হাফেজ আতাউর (২০) ও হাফেজ শরিফ (১৮) ও খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক ওসেফ মিয়া (৬৫)। আর আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) কাজী আবদুর রহমান জানান, নিহতের পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দাফনের জন্য দেওয়া হবে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে নিকলী ও বাজিতপুর উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- নিকলীর গুরুই ইউনিয়নের বিয়াতিরচর গ্রামের আরিফুল ইসলাম (১৭) ও বাজিতপুরের (৬০)।

স্থানীয়রা জানান, বিকালে বিয়াতিরচর হাওর থেকে গরু আনতে যায় আরিফুল। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে আরিফুল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, বিকেলে বাজিতপুরের দিঘীরপাড়ে বজ্রপাতে শিশু সর্দার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে বৃদ্ধসহ বজ্রপাতে সারাদেশে ৮ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪