শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, আরও ৬ আসামি গ্রেফতার

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও ছয় আসামীকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

এ নিয়ে ওই মামলায় ৪৪ আসামি গ্রেফতার হলো।

আজ বৃহস্পতিবার (২০ মে) ভোরে গ্রেফতার ছয়জনকে পরে আদালতে নেওয়া হয়। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের এমদাদুল হকের ছেলে এখলাছুর রহমান রিপন (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে জয়নুল মিয়া (৩৮), মাধু মিয়ার ছেলে বীর আলম বিকরুল (৪৫), দিরাই উপজেলার চন্দ্রপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে মো. মতিউর রহমান মুন্সি (৬০), একই উপজেলার নাচনি গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. শাহীন মিয়া (২৩) ও ফয়জুল ইসলামের ছেলে মো. রাকিব হোসেন (২২)।

এ ব্যাপারে ডিবির ওসি ইকবাল বাহার সারাবাংলাকে জানান, গ্রেফতার হওয়া এখলাছুর রহমান রিপন নোয়াগাঁওয়ের হামলায় নেতৃত্বদানকারীদের একজন। হামলার একদিন আগে থেকেই তিনি সক্রিয় ছিলেন।

এদিকে, ছয় আসামিকে বৃহস্পতিবার (২০ মে) দুপুরে সুনামগঞ্জ জেলা জজ আদালতের শাল্লা জোনের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়ার আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মামনুল হককে কটাক্ষ করে দেওয়া স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় নোয়াগাঁও গ্রামের ৮৮ বাড়িতে মামুনুল সমর্থকরা ১৭ মার্চ হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়। এ সময় গ্রামের ৫টি মন্দিরও ভাঙচুর করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, আরও ৬ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ মে ২০২১

featured Image

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও ছয় আসামীকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

এ নিয়ে ওই মামলায় ৪৪ আসামি গ্রেফতার হলো।

আজ বৃহস্পতিবার (২০ মে) ভোরে গ্রেফতার ছয়জনকে পরে আদালতে নেওয়া হয়। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের এমদাদুল হকের ছেলে এখলাছুর রহমান রিপন (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে জয়নুল মিয়া (৩৮), মাধু মিয়ার ছেলে বীর আলম বিকরুল (৪৫), দিরাই উপজেলার চন্দ্রপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে মো. মতিউর রহমান মুন্সি (৬০), একই উপজেলার নাচনি গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. শাহীন মিয়া (২৩) ও ফয়জুল ইসলামের ছেলে মো. রাকিব হোসেন (২২)।

এ ব্যাপারে ডিবির ওসি ইকবাল বাহার সারাবাংলাকে জানান, গ্রেফতার হওয়া এখলাছুর রহমান রিপন নোয়াগাঁওয়ের হামলায় নেতৃত্বদানকারীদের একজন। হামলার একদিন আগে থেকেই তিনি সক্রিয় ছিলেন।

এদিকে, ছয় আসামিকে বৃহস্পতিবার (২০ মে) দুপুরে সুনামগঞ্জ জেলা জজ আদালতের শাল্লা জোনের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়ার আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মামনুল হককে কটাক্ষ করে দেওয়া স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় নোয়াগাঁও গ্রামের ৮৮ বাড়িতে মামুনুল সমর্থকরা ১৭ মার্চ হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়। এ সময় গ্রামের ৫টি মন্দিরও ভাঙচুর করা হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪