শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
কামালবাজারে ১৬ কিশোরকে ধরে পুলিশে দিল জনতা
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২১
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কামালবাজারে ১৬ কিশোরকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
সোমবার (৩১ মে) রাত ১০টার দিকে কামালবাজারের নবাগী গ্রামে এ ঘটনাটি ঘটে।
আটককৃত সবার বাড়ি বিশ্বনাথে বলে জানা গেছে।
তবে কি কারণে তাদের আটক করা হয়েছে তা নিয়ে দেখা দিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ডাকাতি করতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন। আবার কেউ সাথে কথা কামাল বাজারের নবাগী গ্রামের এক কিশোরকে উঠিয়ে নিতে তারা এখানে এসেছেন।
আটক কিশোরদের একজন জানান, ওই কিশোরের সাথে তাদের মোবাইল ফোনে বাকবিতন্ডা হয়। এর রেশ ধরেই তারা তার এলাকায় বিচার দিতে এখানে এসেছেন বলে জানান।
এদিকে ওই কিশোরের চাচা জানান, হঠাৎ করেই দলবদ্ধভাবে আমার ভাতিজাকে তারা অপহরণ করতে চায়। এসময় স্থানীয়দের সহযোগীতায় তাদের আটক করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম সিলেটের বার্তাকে বলেন, আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাবাদে জানা গেছে ফুটবল খেলা নিয়ে কামালবাজারের ওই যুবকের সাথে মুঠোফোনে কথা কাটাকাটি হয়।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত