শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

চৌহাট্রা থেকে গ্রামীন ফোনের সিম বিক্রয়কর্মী নিখোঁজ

সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে আলী হোসেন (৩১) নামে গ্রামীন ফোনের এক সিম বিক্রয়কর্মী নিখোঁজ হয়েছেন।

তিনি বুধবার (১৬ জুন) সকাল ১০টায় বাসা থেকে কাজে বেরিয়ে গেলে আর ফিরে আসেন নি। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় তার বাবা নগরীর চারাদিঘীরপাড় এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বাদি হয়ে কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি নং-১৮২৫/১৬.০৬.২০২১) করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, নিখোঁজ আলী হোসেন নগরীর চৌহাট্টা পয়েন্টে গ্রামীন ফোন কোম্পানীর সিম বিক্রয় করে থাকে। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে সে বাসা থেকে কাজে বেরিয়ে যায়। দুপুরে বাসায় ফেরার কথা থাকলেও আর ফিরে আসেনি। দীর্ঘসময় অপেক্ষার পর তার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

পরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর তার সন্ধান পাওয়া যায় নি। কোন হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকে নিম্নোক্ত নাম্বারের যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মোবাইল : ০১৭৪৬-২৭৪৮৫৪ (আনোয়ার হোসেন)

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চৌহাট্রা থেকে গ্রামীন ফোনের সিম বিক্রয়কর্মী নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২১

featured Image

সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে আলী হোসেন (৩১) নামে গ্রামীন ফোনের এক সিম বিক্রয়কর্মী নিখোঁজ হয়েছেন।

তিনি বুধবার (১৬ জুন) সকাল ১০টায় বাসা থেকে কাজে বেরিয়ে গেলে আর ফিরে আসেন নি। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় তার বাবা নগরীর চারাদিঘীরপাড় এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বাদি হয়ে কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি নং-১৮২৫/১৬.০৬.২০২১) করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, নিখোঁজ আলী হোসেন নগরীর চৌহাট্টা পয়েন্টে গ্রামীন ফোন কোম্পানীর সিম বিক্রয় করে থাকে। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে সে বাসা থেকে কাজে বেরিয়ে যায়। দুপুরে বাসায় ফেরার কথা থাকলেও আর ফিরে আসেনি। দীর্ঘসময় অপেক্ষার পর তার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

পরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর তার সন্ধান পাওয়া যায় নি। কোন হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকে নিম্নোক্ত নাম্বারের যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মোবাইল : ০১৭৪৬-২৭৪৮৫৪ (আনোয়ার হোসেন)

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪