মহামারী করোনাভাইরাসের জন্য বন্ধ রয়েছে দেশের সকল পর্যটন স্পট। এর মাঝে নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ করায় জরিমানা করা হয়েছে দু'টি নৌযানকে।
রবিবার (২০ জুন) বিকেলে তাহিপরপুরে অবস্থিত দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওরের ওয়াচ টাওরের নিচে থাকা পর্যটকবাহী দু'টি নৌকাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির ।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রায়হান কবির বলেন-করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে পর্যটন কেন্দ্রস্থল গুলো সরকারিভাবে নিষেধাঙ্গা জারি করা হয়েছে। কিন্তু পর্যটকরা নিষেধাঙ্গা অমান্য করায় হাওরে পর্যটনবাহী দুটি নৌকাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন,করোনা ভাইরাস সংক্রমন রোধে উপজেলার সকল পর্যটন কেন্দ্রে এ অভিযান অভ্যাহত থাকবে।
মতামত