শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
৩০ জুন কামরান স্মরণে সভা স্থগিত
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২১
আগামী ৩০ জুন সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান স্মরণে সভা স্থগিত করা হয়েছে।
মরহুম জননেতা বদর উদ্দিন আহমদ কামরান এর পূর্ব ঘোষিত স্মরণ সভা স্থগিত ঘোষণা
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, সিলেট মহানগর আওয়ামী লীগ কর্তৃক ৩০ শে জুন পূর্ব ঘোষিত স্মরণ সভা সরকার নির্দেশিত কভিড-১৯ সংক্রমণ রোধে কঠোর লকডাউন এর কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেন, কভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে পরবর্তী তারিখ জানানো হবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত