শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

চিকিৎসককে মেরে পদ খোয়ালেন যুবলীগ নেতা

চিকিৎসককে মেরে পদ খোয়ালেন যুবলীগ নেতা

চিকিৎসককে মেরে শ্রীঘরে যাওয়া মাহবুবুল হক মনি নামের যুবলীগ নেতা এবার দলীয় পদ খোয়ালেন।

তিনি মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি।

শুক্রবার (৯ জুলাই) সংগঠনের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মাহবুবুল হক মনিকে সংগঠন থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এ সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। কোনো অপরাধীকে যুবলীগে ঠাঁই দেওয়া হবে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনিসহ ৮ থেকে ১০ জন মিলে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসক ডা. এএইচএম সালেহিন মামুনের কক্ষে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালাগালি এবং মারধর করেন। এ ঘটনায় ডা. সালেহিন বাদী হয়ে মামলা করলে পুলিশ যুবলীগ নেতা মাহবুবুল আলম মনিসহ পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসককে মেরে পদ খোয়ালেন যুবলীগ নেতা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২১

featured Image

চিকিৎসককে মেরে শ্রীঘরে যাওয়া মাহবুবুল হক মনি নামের যুবলীগ নেতা এবার দলীয় পদ খোয়ালেন।

তিনি মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি।

শুক্রবার (৯ জুলাই) সংগঠনের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মাহবুবুল হক মনিকে সংগঠন থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এ সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। কোনো অপরাধীকে যুবলীগে ঠাঁই দেওয়া হবে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনিসহ ৮ থেকে ১০ জন মিলে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসক ডা. এএইচএম সালেহিন মামুনের কক্ষে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালাগালি এবং মারধর করেন। এ ঘটনায় ডা. সালেহিন বাদী হয়ে মামলা করলে পুলিশ যুবলীগ নেতা মাহবুবুল আলম মনিসহ পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪