শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শাল্লায় বুকে ইটের বস্তা বাঁধা নারীর লাশ উদ্ধার

সুনামগঞ্জের শাল্লার দাড়াইন নদীতে বুকে ইটের বস্তা বাঁধা অজ্ঞাত নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার হবিবপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা দাড়াইন নদীর বেরীবাধ সংলগ্ন হওরের প্লাবন ভূমি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায় লাশটির শরীর ফুলা ও অর্ধপচা, লাশের বুকে প্লাস্টিকের বস্তা ভর্তি ইট বাধা ছিল, মৃতের শরীরের চামড়া খসে যাওয়ায় ও চেহারা বিকৃত হওয়ায় মরদেহটি সনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় লোকজন ও ইউপি মেম্বার বিশ্বরূপ দাস জানান, আজ সকালে আমরা লাশটি বেরীবাধের কাছে ভাসতে দেখি এবং থানায় জানাই। পুলিশ এসে লাশটি উদ্ধার করেছে।

শাল্লা থানার এসআই মোঃ ছদরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, সংবাদ পেয়ে আমি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে আসি এবং লাশটি উদ্ধার ক্রমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছি।

এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. নূর আলম বলেন, আমরা এক মহিলার ভাসমান মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শাল্লায় বুকে ইটের বস্তা বাঁধা নারীর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২১

featured Image

সুনামগঞ্জের শাল্লার দাড়াইন নদীতে বুকে ইটের বস্তা বাঁধা অজ্ঞাত নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার হবিবপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা দাড়াইন নদীর বেরীবাধ সংলগ্ন হওরের প্লাবন ভূমি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায় লাশটির শরীর ফুলা ও অর্ধপচা, লাশের বুকে প্লাস্টিকের বস্তা ভর্তি ইট বাধা ছিল, মৃতের শরীরের চামড়া খসে যাওয়ায় ও চেহারা বিকৃত হওয়ায় মরদেহটি সনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় লোকজন ও ইউপি মেম্বার বিশ্বরূপ দাস জানান, আজ সকালে আমরা লাশটি বেরীবাধের কাছে ভাসতে দেখি এবং থানায় জানাই। পুলিশ এসে লাশটি উদ্ধার করেছে।

শাল্লা থানার এসআই মোঃ ছদরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, সংবাদ পেয়ে আমি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে আসি এবং লাশটি উদ্ধার ক্রমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছি।

এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. নূর আলম বলেন, আমরা এক মহিলার ভাসমান মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪