শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

তাহিরপুরে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হল না মা-মেয়ের

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হল না জোসনা বেগম (৩০) ও তার মেয়ে রুমির (৮)। পাঠলাই নদীতেই মারা গেলেন উভয়ে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাণিজ্যকেন্দ্র থেকে স্পীডবোর্ডযোগে বাড়ি ফিরছিলেন তারা। পাঠলাই নদীতে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।   সোমবার (১৯ জুলাই) বিকালে বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজার হতে ঈদের কেনাকাটা শেষে আটজন যাত্রীবাহী একটি স্পিডবোট বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা হন। একপর্যায়ে পাঠলাই নদী তীরে আবস্থিত বালিয়াঘাট (বিজিবি) ক্যাম্পের সামনে পৌঁছালে অপর প্রান্ত থেকে ছুটে আসা পাথরবাহী একটি বাল্কহেড ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।’ নিহত জোসনা বেগম (৩২) উপজেলার সদর ইউনিয়নের রতন শ্রী গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী ও তাঁর কিশোরী কন্যা রুমি (৮)।এই দুর্ঘটনায় আরো এক মহিলাকে গুরুতর অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ স্থানীয়রা জানান, বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের দুর্ঘটনায় ৮জন যাত্রী স্পিডবোট হতে পাঠলাই নদীতে ডুবে যান। ডুবে যাওয়া আটজনের মধ্যে ৬ জন সাতঁরিয়ে কিনারায় উঠলেও জোসনা বেগম ও তার কিশোরী কন্যা তীরে উঠতে পারেননি।ডুবে যাওয়ার কয়েক ঘন্টা পর মা-মেয়েকে উদ্ধার করেছেন স্থানীয়রা।এ মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ (তরফদার) এ দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তাহিরপুরে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হল না মা-মেয়ের

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২১

featured Image
ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হল না জোসনা বেগম (৩০) ও তার মেয়ে রুমির (৮)। পাঠলাই নদীতেই মারা গেলেন উভয়ে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাণিজ্যকেন্দ্র থেকে স্পীডবোর্ডযোগে বাড়ি ফিরছিলেন তারা। পাঠলাই নদীতে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।   সোমবার (১৯ জুলাই) বিকালে বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজার হতে ঈদের কেনাকাটা শেষে আটজন যাত্রীবাহী একটি স্পিডবোট বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা হন। একপর্যায়ে পাঠলাই নদী তীরে আবস্থিত বালিয়াঘাট (বিজিবি) ক্যাম্পের সামনে পৌঁছালে অপর প্রান্ত থেকে ছুটে আসা পাথরবাহী একটি বাল্কহেড ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।’ নিহত জোসনা বেগম (৩২) উপজেলার সদর ইউনিয়নের রতন শ্রী গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী ও তাঁর কিশোরী কন্যা রুমি (৮)।এই দুর্ঘটনায় আরো এক মহিলাকে গুরুতর অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ স্থানীয়রা জানান, বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের দুর্ঘটনায় ৮জন যাত্রী স্পিডবোট হতে পাঠলাই নদীতে ডুবে যান। ডুবে যাওয়া আটজনের মধ্যে ৬ জন সাতঁরিয়ে কিনারায় উঠলেও জোসনা বেগম ও তার কিশোরী কন্যা তীরে উঠতে পারেননি।ডুবে যাওয়ার কয়েক ঘন্টা পর মা-মেয়েকে উদ্ধার করেছেন স্থানীয়রা।এ মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ (তরফদার) এ দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪