পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এবারের ঈদানন্দ স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের আহবান জানিয়ে বলেছেন-করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরাই জিতবো।
প্রধানমন্ত্রী বলেন, ‘গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা অদৃশ্য শত্রু করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং ইনশাল্লাহ আমরা জিতবোই।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মঙ্গলবার এক ভিডিওবার্তায় সরকারপ্রধান এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো ৫৩ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
ভিডিও বার্তায় দেশবাসীকে ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান বঙ্গবন্ধুকন্যা। প্রবাসী ভাই-বোনদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এই লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তবে এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং আমরা জিতব, ইনশাআল্লাহ।’
ভিডিও বার্তায় কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
মতামত