শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে ঈদের ২য় দিনের দৃশ্য

সিলেটে ঈদের ২য় দিনের দৃশ্য

করোনাকারে এই ঈদ নিয়ে মোট চারটি ঈদ কাটছে সিলেটবাসীসহ দেশবাসীর। ঈদের জন্য লকডাউন শিথিল হলেও মাত্র ১ দিন পর আগামী ২৩ জুলাই ফের কঠোর লকডাউন শুরু।

চারটি ঈদানন্দ মাটি করে দিল এই মরণব্যধি ভাইরাস। আজ বৃহস্পতিবার ঈদের দ্বিতীয় দিনে সিলেটের ব্যস্ততম সড়কগুলো ফাঁকা। আগামীকাল শুক্রবার থেকে লকডাউনের জন্য আরও নিস্তব্ধ থাকবে শহর।

তবে পবিত্র ঈদ উল আযহা ও শুক্রবার থেকে আবােরো কঠোর লকডাউন হওয়ায় সিলেট নগরীতে এখন প্রায় ফাঁকা ও যানবাহনের চাপ নেই।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধের প্রভাব পড়েনি সিলেট-ঢাকা মহাসড়কের। নেই গণপরিবহন বা কর্মস্থলে ফেরা মানুষের চাপ। অথচ ঈদের আগেরদিনও প্রায় মধ্যরাত পর্যন্ত সিলেট নগরীতে ছিল যানজট ও বাস স্ট্যান্ড এলাকায় মানুষের চাপ।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে সরেজমিনে সিলেট নগরী ঘুরে দেখা যায়, নগরীতে নেই আগের মতো যাত্রীদের চাপ।নেই গাড়ির মানুষের আনাগোনা। নগরীর বন্দরবাজার, জিন্দাবাজর, চৌহাট্টা, আম্বরখানা, উপশহরসহ বিভিন্ন পয়েন্ট ফাঁকা। অন্যান্য দিনের মতো নেই মানুষের কোলাহল।

এদিকে কোভিড-১৯ করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে বন্ধ রয়েছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। ফলে এবার অন্য কোনো জেলা থেকে সিলেট ঘুরতে আসছেন না পর্যটকরা।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদের আগে ব্যবসা পরিচালনা ও দেশের আর্থ-সামাজিক অবস্থা স্বাভাবিক রাখার জন্য গত ১৪ জুলাই থেকে আগামী ২৩ জুলাই বিধিনিষেধ শিথিল করে সরকার। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণরোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধের নির্দেশনা দেয়া হয়।

নগরীর রিকাবীবাজারের বাসিন্দা ইসলাম উদ্দিন বলেন, ঈদের ছুটি কাটাতে অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন।তাই সড়কে তেমন কোনো যানজট নেই। গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছে থাকলেও করোনাভাইরাস বৃদ্ধি পাওয়া এবার আর গ্রামের বাড়িতে যাইনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ঈদের ২য় দিনের দৃশ্য

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪