সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

অন্যান্য খবর

সিলেটে থামছে না হামের প্রকোপ

সিলেট বিভাগে হাম পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ করে গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪৬ শিশু। একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই বছর বয়সী এক শিশুর মৃত্যুর মধ্য দিয়ে এই রোগে মৃত্যুর সংখ্যা আরও এক ধাপ বাড়ল।   সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের গত ৮ সেপ্টেম্বরের ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন’ অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এতে করে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৪ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৩৭৬ জন সিলেটে এবং সর্বনিম্ন ১৫৩ জন হবিগঞ্জে শনাক্ত হয়েছেন।   এদিকে নতুন রোগীদের হাসপাতালে ভর্তির ফলে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৭ জনে। হবিগঞ্জের দুই বছর বয়সী মৃত শিশুটিসহ চলতি বছরে সন্দেহজনক ও ল্যাব-নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা এখন ১৫৯ জনে ঠেকেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন এই প্রতিবেদনে আগের তুলনায় মৃত্যুর হিসাব ৪৩ জন বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য খাতে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

সিলেটে থামছে না হামের প্রকোপ