শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে করোনাভাইরাসে আরও ১৪ জনের প্রাণহানী

সিলেটে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তেই আছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগটিতে আরও ১৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে মরণব্যধি এই ভাইরাস।

এর আগে ১৮ জুলাই ১২ জন মারা গিয়েছিলেন; যা এতদিন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল।গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৫১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে বিভাগে করোনা শনাক্তের হার ৪২ শতাংশ।

আজ সোমবার (২৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এদিন বিভাগে মৃত ১৪ জনের মধ্যে ১০ জনই সিলেট জেলার বাসিন্দা। এতে সিলেট জেলায় মৃত্যুর সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। এখন পর্যন্ত সিলেট জেলায় ৫০১ জনের মৃত্যু হলো। এদিন সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে একজন মারা গেছেন। এখন পর্যন্ত বিভাগে করোনায় ৬৩১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ২০৮ জন, সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ১৪৬ জন ও মৌলভীবাজারে ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সিলেট এমএজি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৮৫ শতাংশ, সুনামগঞ্জে ৪৪ দশমিক ৫৮ শতাংশ, হবিগঞ্জে ৪৩ দশমিক ৭১ শতাংশ ও মৌলভীবাজারে ৩৫ দশমিক ৬৩ শতাংশ।

এখন পর্যন্ত পুরো বিভাগে ৩৬ হাজার ২১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; যার মধ্যে ২৮ হাজার ৮৪৩ জন সুস্থ হয়েছেন। বর্তমানে সক্রিয় আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩৭৯ জন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৬৩ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে করোনাভাইরাসে আরও ১৪ জনের প্রাণহানী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪