সিলেটে ২শ' গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ধৃত পপি বেগম (৩৫), হবিগঞ্জে লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের সুমন মিয়ার স্ত্রী এবং বর্তমানে- উপশহর এইচ ব্লকের ৩ নম্বর রোডের শিপার মিয়ার কলোনীর ভাড়াটে।
বিষয়টি মহানগর পুলিশের মুখপাত্র (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের টহল টিম উপশহর বোরহান উদ্দিন হাউজিং স্টেট এলাকার পপি বেগমের নাম বিহীন মনোহারী দোকানে অভিযান চালিয়ে ২শ' গ্রাম গাঁজাসহ আটক করে।
মতামত