সুনামগঞ্জের শাল্লায় নৌকাডুবিতে নিখোঁজ দুই তরুণীর লাশ মিলেছে স্থানীয় একটি বিলে।
নিহতরা হলো-চাঁদনী বেগম ও ছাবিনা বেগম।
আজ শুক্রবার সকাল ১০টায় এলাকাবাসী চাপ্টা বিল থেকে তাদের মরদেজ উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার(৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভেড়ামোহনা হাওরের চাপ্টা নামক গভীর জলাশয়ে হঠাৎ ধমকা ঝড়ো বাতাসের কবলে পড়ে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের শিশু মিয়ার মেয়ে চাদনী বেগম(১৬), ইব্রাহিম মিয়ার ছেলে আপন মিয়া(২৬), মেয়ে ছাবিনা বেগম (১৭), সালমা বেগম (৮), মুখলেছ মিয়ার ছেলে সোহাগ মিয়া(১৮) ও হিরন মিয়ার ছেলে লিটন মিয়া(১৮) একটি ইঞ্জিন চালিত খোলা নৌকায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার গজারিয়া আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে।
খবর পেয়ে মির্জাকান্দাসহ এলাকাবাসী গিয়ে আপন মিয়া, লিটন মিয়া, সোহাগ মিয়া ও সালমা বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করলেও ওইসময় চাদনী বেগম ও ছাবিনা বেগমকে খোঁজে পাওয়া যায়নি।
পরে বেলা ১১টায় ঘটনার খবর পেয়ে শাল্লা থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মৃত দুই কিশোরীর সুরতহাল রিপোর্ট তৈরী শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আল মুক্তাদির হোসেনের নির্দেশে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
মতামত