সিলেট নগরের জালালাবাদ থানার তারাপুর চা বাগান রোডস্থ পার্কভিউ আবাসিক এলাকা থেকে গাঁজাসহ ৫ জনকে আটক করেছে র্যাব। গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বালিয়া গ্রামের তানজিল আহমদ (২৬), হবিগঞ্জের চুনারুঘাট থানার চানভাংগা গ্রামের কামাল আহমদ (৩২), মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদনাছড়া চা বাগানের সুমন ইসলাম (২৪), নগরীর কোতোয়ালী থানাধীন নরসিংটিলার মিজানুর রহমান (২৪) ও জালালাবাদ থানাধীন আমানতপুরের ফখরুল ইসলাম।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক করে। তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত