শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা নুরুল ইসলাম জুয়েলের মাতৃবিয়োগ
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২১
সিলেটের বার্তা পাঠক ফোরামের সহসভাপতি ও গোলাপগঞ্জ বাঘাস্থ বায়তুল আতিক তাহফিজুল কুরআন নূরানী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম জুয়েলের মা ইন্তেকাল ইন্তেকাল করেছেন।
আজ সকালে বাঘা নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার নামাজে জানাযা আজ বাদ আসর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
এদিকে নুরুল ইসলাম জুয়েল এর মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটের বার্তা ২৪. কমের সম্পাদক আতিকুর রহমান নগরী, পাঠক ফোরামের সভাপতি আব্দুর রব সায়েম, সাধারণ সম্পাদক মো. আফজল হোসেন, সহ সাধারণ সম্পাদক এসডি সুমেল, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ আরিফ, সহ সাংগঠনিক সম্পাদক আজাদ উদ্দিন, কার্যকরী সদস্য আবু সুফিয়ান, ফখরুদ্দিন আহমদ ফাহাদ, ফয়েজ আহমদ, তুফায়েল আহমদ, মুখলিসুর রহমান রনী, আব্দুল আলিম, শামীম আহমদ প্রমুখ।
এক শোক বার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত