শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শ্রীমঙ্গলসহ ৯ উপজেলায় আ.লীগের প্রার্থী চূড়ান্ত

আসন্ন নয় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এছাড়া একটি পৌরসভা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করা হয়।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

যশোরের সদর উপজেলায় মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাটের কচুয়া উপজেলায় নাজমা সারোয়ার, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মো. শামছুল ইসলাম ভূঁইয়া, নরসিংদীর সদর উপজেলায় আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মো. রফিকুল হাসান শিবলী, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা মো. রাব্বানী জব্বার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভানু লাল রায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নাসরিন জাহান চৌধুরী ও ফেনী সদর উপজেলায় শুসেন চন্দ্র শীল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় মো. অয়েজ উদ্দিন বিশ্বাস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদে মো. জিয়াউল হক আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলসহ ৯ উপজেলায় আ.লীগের প্রার্থী চূড়ান্ত

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২১

featured Image

আসন্ন নয় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এছাড়া একটি পৌরসভা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করা হয়।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

যশোরের সদর উপজেলায় মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাটের কচুয়া উপজেলায় নাজমা সারোয়ার, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মো. শামছুল ইসলাম ভূঁইয়া, নরসিংদীর সদর উপজেলায় আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মো. রফিকুল হাসান শিবলী, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা মো. রাব্বানী জব্বার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভানু লাল রায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নাসরিন জাহান চৌধুরী ও ফেনী সদর উপজেলায় শুসেন চন্দ্র শীল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় মো. অয়েজ উদ্দিন বিশ্বাস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদে মো. জিয়াউল হক আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪