শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

রাগীব রাবেয়া হাসপাতালে রোগীর মৃত্যু: দু'পক্ষের সংঘর্ষ

সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা যায়, মারা যাওয়া রোগীর নাম ফুলজান বিবি। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

স্বামী ও ছেলেদের অভিযোগ, ফুলজান বিবি ৩ দিন আগেই ভুল চিকিৎসায় মারা গেছেন এবং মৃত্যুর পরও লাশ আইসিইউতে রেখে দেন মেডিকেল কর্তৃপক্ষ।

এব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, এক করোনা আক্রান্ত মহিলা রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও নিরাপত্তাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাগীব রাবেয়া হাসপাতালে রোগীর মৃত্যু: দু'পক্ষের সংঘর্ষ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২১

featured Image

সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা যায়, মারা যাওয়া রোগীর নাম ফুলজান বিবি। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

স্বামী ও ছেলেদের অভিযোগ, ফুলজান বিবি ৩ দিন আগেই ভুল চিকিৎসায় মারা গেছেন এবং মৃত্যুর পরও লাশ আইসিইউতে রেখে দেন মেডিকেল কর্তৃপক্ষ।

এব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, এক করোনা আক্রান্ত মহিলা রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও নিরাপত্তাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪