শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

২৪ ঘন্টায় সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন। সর্বশেষ চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪.৩৭ ভাগ। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে এমন তথ্য।

তারা জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ২ জন করোনা রোগী মারা গেছেন। তাদের নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৪৮ জন।

এর মধ্যে ওসমানীতে ১১৫ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৫৭ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৮ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৬ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।

৮৯৩ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.৩৭ ভাগ। এর আগের চব্বিশ ঘন্টায় ৫৫ জন শনাক্ত হয়েছিলেন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৩৭৭ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৭৮৩ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৪৭৬ জন। সুনামগঞ্জের ৬২২৮ জন, মৌলভীবাজারের ৮০৬২ জন ও হবিগঞ্জের ৬৬১১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩২ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৭১৪ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯৩ জন করোনা রোগী ভর্তি আছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

২৪ ঘন্টায় সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২১

featured Image

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন। সর্বশেষ চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪.৩৭ ভাগ। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে এমন তথ্য।

তারা জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ২ জন করোনা রোগী মারা গেছেন। তাদের নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৪৮ জন।

এর মধ্যে ওসমানীতে ১১৫ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৫৭ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৮ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৬ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।

৮৯৩ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.৩৭ ভাগ। এর আগের চব্বিশ ঘন্টায় ৫৫ জন শনাক্ত হয়েছিলেন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৩৭৭ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৭৮৩ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৪৭৬ জন। সুনামগঞ্জের ৬২২৮ জন, মৌলভীবাজারের ৮০৬২ জন ও হবিগঞ্জের ৬৬১১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩২ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৭১৪ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯৩ জন করোনা রোগী ভর্তি আছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪