শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দুই উন্নয়ন প্রকল্প নিয়ে শাবির পিআইসি সভা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান দুইটি উন্নয়ন প্রকল্প প্রজেক্টের অগ্রগতি নিয়ে পৃথক দুই উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ইমপ্লিমেনটেশন কমিটি (পিআইসি) এর সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’- শীর্ষক প্রকল্পের ৪র্থ সভা এবং সকাল ১১টায় ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের ১ম প্রথম সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে সঠিক মান নিশ্চিত করার জন্য আমরা সচেতন রয়েছি। কাজের মানের সাথে কোন আপোষ করা হবে না। সরকার র্কর্তৃক বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার এবং প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তদারকির জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও প্রকৌশলী দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা নিয়মিত তদারকি করে রিপোর্ট প্রদান করে।

এসময় পিআইসি সভায় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক ড. দূর্গা রানী সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মুহাম্মদ জহুরুল ইসলাম, পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান নাজিয়া ইসলাম, পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের উপপ্রধান মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আসমা নাসরিন, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি'র পরিচালক ড. মো. মাহমুদুল হাসান, এনইসি-একনেক'র উপপ্রধান নিশাত জাহান, পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান নাহিদ উল মোস্তাক, বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপপরিচালক রোকসানা লায়লা, শাবিপ্রবির প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চোধুরী এবং পরিকল্পনা উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এ কে এম ফেরদৌস প্রমুখ।

উভয় সভায় চলমান প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি যথাযথ মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সমাপ্তির জন্য সুপারিশ করা হয়। সভার পূর্বে শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চলমান বিভিন্ন ভবনের উন্নয়ন কাজ সরজমিনে পরিদর্শন করেন।

উল্লেখ্য, বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণ, একাডেমিক ভবন নির্মাণ, শিক্ষক-কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও একাডেমিক বইপত্র ক্রয়, মসজিদ নির্মাণ ও ইউনিভার্সিটি স্কুলের ভবন নির্মাণ প্রভৃতি। ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ ও ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ২য় পর্যায়’ শীর্ষক প্রায় ১২’শ কোটি টাকার দুইটি প্রকল্পের কাজ চলছে এ বিশ^বিদ্যালয়ে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুই উন্নয়ন প্রকল্প নিয়ে শাবির পিআইসি সভা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪