শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

চাঁদে জমি কিনলেন সিলেটি যুবক

চাঁদে জমি কিনলেন সিলেটি যুবক

স্বপ্ন নয় বাস্তব জীবনে চাঁদে জমি কিনলেন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের সুজন আহমদ। দীর্ঘদিন ধরে আমেরিকার নিউজার্সির পেটার্সনে বসবাস করছেন তিনি।

গত ২০ সেপ্টেম্বর মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে ৫৫ ডলারের বিনিময়ে এক একর জমি কিনেছেন সুজন আহমদ। জমি কেনার পর একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও হস্তান্তর করেছে সংস্থাটি৷

সুজন আহমদ বলেন, মানুষ স্বপ্ন বিলাসী, এর ব্যতিক্রম আমিও নই। জানি না চাঁদে যাওয়া কতটা সহজতম হবে? নাই বা গেলাম। যেতে পারে আমার জেনারেশন অথবা তাদের জেনারেশন। বিজ্ঞানীরা সকল ধরনের চেষ্টা-প্রচেষ্টা করে যাচ্ছে চাঁদে মানব জাতীর বসবাসের জন্য। হয়তোবা একদিন তারা সফল হবে। আর সেই আশাতেই চাঁদে জমি কেনা।

প্রসঙ্গত, চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’-ই হলো সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম প্রতি একর ২৪ দশমিক ৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ১২৫ টাকা থেকে ৪২ হাজার ৪৩৭ টাকা।

যদিও পৃথিবীর বাইরে চাঁদ ও মহাকাশের অন্য কোনো গ্রহ পুরো মানবজাতির সম্পদ। কোনো ব্যক্তি বা জাতি এটি কিনতে পারেন না। তবে কিছু কিছু ওয়েবসাইট উপহার দেওয়ার জন্য চাঁদে জমি বিক্রি করে থাকেন। এমনকি সার্টিফিকেটও দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁদে জমি কিনলেন সিলেটি যুবক

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২১

featured Image

স্বপ্ন নয় বাস্তব জীবনে চাঁদে জমি কিনলেন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের সুজন আহমদ। দীর্ঘদিন ধরে আমেরিকার নিউজার্সির পেটার্সনে বসবাস করছেন তিনি।

গত ২০ সেপ্টেম্বর মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে ৫৫ ডলারের বিনিময়ে এক একর জমি কিনেছেন সুজন আহমদ। জমি কেনার পর একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও হস্তান্তর করেছে সংস্থাটি৷

সুজন আহমদ বলেন, মানুষ স্বপ্ন বিলাসী, এর ব্যতিক্রম আমিও নই। জানি না চাঁদে যাওয়া কতটা সহজতম হবে? নাই বা গেলাম। যেতে পারে আমার জেনারেশন অথবা তাদের জেনারেশন। বিজ্ঞানীরা সকল ধরনের চেষ্টা-প্রচেষ্টা করে যাচ্ছে চাঁদে মানব জাতীর বসবাসের জন্য। হয়তোবা একদিন তারা সফল হবে। আর সেই আশাতেই চাঁদে জমি কেনা।

প্রসঙ্গত, চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’-ই হলো সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম প্রতি একর ২৪ দশমিক ৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ১২৫ টাকা থেকে ৪২ হাজার ৪৩৭ টাকা।

যদিও পৃথিবীর বাইরে চাঁদ ও মহাকাশের অন্য কোনো গ্রহ পুরো মানবজাতির সম্পদ। কোনো ব্যক্তি বা জাতি এটি কিনতে পারেন না। তবে কিছু কিছু ওয়েবসাইট উপহার দেওয়ার জন্য চাঁদে জমি বিক্রি করে থাকেন। এমনকি সার্টিফিকেটও দেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪