শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

করোনায় মারা গেলেন জাপা মহাসচিব জিয়া উদ্দিন বাবলু

করোনায় না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

শনিবার (২ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শ্যামলীতে বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকসুর সাবেক এই জিএস আগে থেকেই অ্যাজমা ও হার্টের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন। করোনা শনাক্তের পর তার ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়।

জাপা সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলুর করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর তাকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে একদিন পর তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বাবলু।সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান লে. জেনারেল এইচ এম এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন বাবলু। দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আর তার নামাজে জানাজা শনিবার বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

করোনায় মারা গেলেন জাপা মহাসচিব জিয়া উদ্দিন বাবলু

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২১

featured Image

করোনায় না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

শনিবার (২ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শ্যামলীতে বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকসুর সাবেক এই জিএস আগে থেকেই অ্যাজমা ও হার্টের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন। করোনা শনাক্তের পর তার ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়।

জাপা সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলুর করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর তাকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে একদিন পর তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বাবলু।সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান লে. জেনারেল এইচ এম এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন বাবলু। দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আর তার নামাজে জানাজা শনিবার বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪