বালাগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নসহ দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) তফসিল ঘোষণার পরপরই বালাগঞ্জ উপজেলার ০৬ টি ইউনিয়নে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেন।
রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের ক্ষেত্রে দলীয় মনোনয়ন পদ্ধতি বহাল থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা
নিজেদের অভিজ্ঞতা আর যোগ্যতার জানান দিয়ে জেলা উপজেলা নেতৃবৃন্দের আর্শিবাদ এবং ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দের সমর্থন আদায়ে পারিবারিক সামাজিক ও দলীয় অনুষ্ঠানে যোগদান তৃর্ণমূল নেতৃবৃন্দের সাথে সখ্যতা এবং বিভিন্ন কুট-কৌশল চালিয়ে যাচ্ছেন।
উপজেলার ৬ টি ইউনিয়নের প্রতিটিতে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন (নৌকা) প্রত্যাশী।উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩ অক্টোবর রবিবার উপজেলা সদরস্থ এম এ খাঁন অডিটোরিয়ামে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী তৃর্ণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলী, জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে তিনজনের সুপারিশ দলীয় মনোনয়ন বোর্ডে পাটানো হতে পারে।
মনোনয়ন প্রত্যাশী যাদের নাম তালিকা ভুক্ত হবে তারা আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। উল্লেখ্য গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ টি ইউনিয়নের মধ্যে ৪ টিতে আওয়ামীলীগ ২ টিতে বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করে। বালাগঞ্জ উপজেলা সদর ও দেওয়ান বাজার ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীর কাছে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী পরাজয় বরণ করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ দুটি ইউনিয়ন সহ সবকটি ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের নির্বাচিত করতে জোর প্রস্তুতি নিচ্ছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করার আগ্রহ পোষন ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, মো. জুনেদ মিয়া ও সাবেক ছাত্রলীগ নেতা তরুন সমাজকর্মী কবি তুহিন মনসুর।
দেওয়ান বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য ছহুল এ মুনিম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এনায়েতুর রহমান রাজু,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ময়নুল ইসলাম সালেহ, বোয়ালজুড় ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. আনহার মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ।
পূর্ব পৈলন পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা এম এ মতিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন।পশ্চিম গৌরী পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম মধু,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. খলকু মিয়া।পূর্ব গৌরী পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হিমাংশু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া জানান, রবিবার বর্ধিত সভার মাধ্যমে তৃর্ণমূল নেতা কর্মির মতামতের ভিত্তিতে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের যোগ্যতা বিবেচনা করে প্রার্থীদের তালিকা আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে প্রেরণ করা হবে।
মতামত