শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মানবপাচার চক্রের ৮ সদস্য গ্রেফতার

মানবপাচার চক্রের ৮ সদস্য গ্রেফতার

মুদি দোকানি থেকে ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক বনে যাওয়া মানবপাচারকারী চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তির নাম টুটুল। তিনি মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের মূলহোতা। তার সহযোগী তৈয়বসহ আটজনকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, রাজধানীতে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও তার সহযোগী তৈয়বসহ আটজনকে গ্রেফতার করে র‌্যাব-৪। মানবপাচার করে টুটুল মুদি দোকানদার থেকে ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক হয়েছেন।

আজ দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

  সূত্র: যুগান্তর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মানবপাচার চক্রের ৮ সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২১

featured Image

মুদি দোকানি থেকে ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক বনে যাওয়া মানবপাচারকারী চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তির নাম টুটুল। তিনি মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের মূলহোতা। তার সহযোগী তৈয়বসহ আটজনকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, রাজধানীতে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও তার সহযোগী তৈয়বসহ আটজনকে গ্রেফতার করে র‌্যাব-৪। মানবপাচার করে টুটুল মুদি দোকানদার থেকে ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক হয়েছেন।

আজ দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

  সূত্র: যুগান্তর

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪