শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কুমিল্লার কুরআন অবমাননার ঘটনায় আটক ৪৩

কুমিল্লার কুরআন অবমাননার ঘটনায় আটক ৪৩

কুমিল্লা নানুয়া দীঘির পাড়ে দুর্গাপূজা মণ্ডপে ‘কুরআন শরীফ’ অবমাননার ঘটনায় ৪৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি টিম এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইতোমধ্যে এ ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল আরেফিনকে প্রধান করে তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নগরীর বিভিন্ন এলাকায় জেলা পুলিশ, র‌্যাব এবং বিজিবির যৌথ টহল অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, জেলার সকল পূজামণ্ডপকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: আরটিভি অনলাইন.কম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লার কুরআন অবমাননার ঘটনায় আটক ৪৩

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২১

featured Image

কুমিল্লা নানুয়া দীঘির পাড়ে দুর্গাপূজা মণ্ডপে ‘কুরআন শরীফ’ অবমাননার ঘটনায় ৪৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি টিম এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইতোমধ্যে এ ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল আরেফিনকে প্রধান করে তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নগরীর বিভিন্ন এলাকায় জেলা পুলিশ, র‌্যাব এবং বিজিবির যৌথ টহল অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, জেলার সকল পূজামণ্ডপকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: আরটিভি অনলাইন.কম

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪