যুক্তরাজ্যে ছুরিকাঘাতে এসেক্স সাউথেন্ড ওয়েস্টের কনজারভেটিভ সংসদ সদস্য স্যার ডেভিড অ্যামেস নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে বেল ফায়ারস মেথোডিস্ট চার্চে আচমকা হামলার শিকার হন তিনি।
একাধিকবার ছুরিকাঘাতে গুরুত্বর আহত অবস্থায় এয়ার এম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হামলা ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৫ বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ এবং হামলায় ব্যবহার করার ছুরিটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আজ ইষ্টউড রোড থেকে হামলার কথা জানানো হয়।সাথে সাথে ঘটনাস্থলে এসে আহত এক ব্যক্তিকে চিকিৎসা প্রদানের চেষ্টা করেন।পরে এয়ার এম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।হামলার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ আসতে পারায় হামলাকারীকে আটক করতে পেরেছে।পুলিশকে ঘটনার খবর অবহিত করার জন্য স্থানীয়দের ধন্যবাদ জানায়। বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সংসদ সদস্য ১৯৯৭ সাল থেকে এসেক্স এর সাউথেন্ড ওয়েস্ট এলাকার জনপ্রতিনিধি হিসাবেদায়ত্ব পালন করছিলেন।
এদিকে, স্কাই নিউজ জানিয়েছে,দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাবিদ বলেছেন স্যার ডেভিড একজন `মহান ব্যাক্তি`ছিলেন, একজন মহান এমপি দায়ীত্ব পালন করতে গিয়ে নিহত হন।চ্যান্সেলর সুনাক টুইটারে লিখেছেন, সহিংসতার সব চেয়ে খারাপ দিক হলো অমানবিকতা, এটি বিশ্ব থেকে আনন্দ চুরি করে এবং আমরা যা বেশী ভালোবাসি তা আমাদের কাছ থেকে নিতে পারে।সংসদ সদস্য নিহত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।
মতামত