শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে সুন্দর আলীর 'সুন্দরী' বাণিজ্য: গ্রেফতার ৬

সিলেট নগরীর বহুল আলোচিত সুরমা মার্কেটের বদরুল হোটেলের মালিক সুন্দর আলীর সুন্দরী রমণীর জমজমাট বাণিজ্য চলছে। ডিবি পুলিশের অভিযান টের পেয়ে মালিক সুন্দর আলীসহ পতিতা ব্যবসায় জড়িত ২/৩ জন পালিয়ে গেলেও ৬জন নারী-পুরুষকে গ্রেফতার করতে সক্ষম হয় মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৬অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় রেষ্ট হাউজের মালিকসহ অজ্ঞাত ২-৩ জন পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় । গ্রেফতারকৃতরা হলো-সুনামগঞ্জে জেলার দিরাইয়ের রন্নারচর গ্রামের মৃত সুমন মিয়ার ছেলে মো.মন্ডু (৪৮), সিলেটের বিয়ানীবাজারের কোনা সালেশ্বর গ্রামের মৃত সাতর আলীর ছেলে মো.কুদ্দুস (৪৭), বগুড়ার সাতমাথার আকবর মিয়ার মেয়ে মনি আক্তার (২৪), নোয়াখালীর চনগাঁওয়ের মৃত শান্ত মিয়ার মেয়ে সাথি বেগম (২৫), গাজীপুর সদরের শরীফপুরের দবিরুল ইসলামের মেয়ে মরিয়ম খাতুন (২৩), নাটোরের মহাজনপুরের মৃত শহিদুল ইসলামের মেয়ে স্বপ্না খাতুন (২৪)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্যা তাহের। পুলিশ জানায় গ্রেফতারকালে রেষ্ট হাউজের মালিক মৌলভীবাজারের কমলগঞ্জ থানার জালালপুর গ্রামের বশির মিয়ার ছেলে মো.সুন্দর আলী (৪৫) সহ আরো ২/৩ জন অজ্ঞাত অপরাধী ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায়। সুন্দর আালী বর্তমানে কোতোয়ালী থানাধীন ৬ মিতালী পূর্ব মিরাবাজারের বাসিন্দা। পুলিশ আরও জানায়, বদরুল রেষ্ট হাউজ এর মালিক মো.সুন্দর আলী (৪৫) দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্ত হতে উঠতি বয়সী মেয়েদের তাদের রেষ্ট হাউজে নিয়ে আসে এবং পতিতা বৃত্তি/দেহ ব্যবসার কাজে লিপ্ত রাখে। হোটেলের মালিক ও ধৃত সকল অপরাধীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং-৬৮ তারিখ- ২৬/১০/২০২১খ্রিঃ ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১২/১৩ রুজু করা হয়।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে সুন্দর আলীর 'সুন্দরী' বাণিজ্য: গ্রেফতার ৬

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪